Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    তেভাগা আন্দোলনের নেত্রী কে?

    ক)
    সুমিত্রা দেবী
    খ)
    তারামন বিবি
    গ)
    ইলা মিত্র
    ঘ)
    কাকন বিবি

    Explanation

    - বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। - তিনি ছাড়াও এ আন্দোলনে নেতৃত্ব দেন- হাজী দানেশ, অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, কংসারী হালদার, সুশীল সেন। - বিপ্লবী জীবনধারণার বাইরে ইলা মিত্র ছিলেন একজন মেধাবী ছাত্রী ও এ্যাথলেট। সাঁতার, বাস্কেটবল ও ব্যাডমিন্টন খেলায় তিনি ছিলেন পারদর্শী। - তিনিই প্রথম বাঙালি মেয়ে যিনি ১৯৪০ সালে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকের (২য় বিশ্বযুদ্ধের জন্য বাতিল হয়) জন্য নির্বাচিত হয়েছিলেন। - খেলাধুলা ছাড়াও গান, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি ছিলেন সমান পারদর্শী। - 'হিরোশিমার মেয়ে বইটির জন্য তিনি ‘সোভিয়েত ল্যান্ড নেহেরু' পুরস্কার লাভ করেছিলেন।

    Find Tutors

    View all Tutors