Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    'তুহফাউল মুয়াহিদ্দীন' গ্রন্থটির রচয়িতা কে?

    ক)
    সৈয়দ শামসুল হক
    খ)
    রাজা রামমোহন রায়
    গ)
    মুহম্মদ আবদুল হাই
    ঘ)
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    Explanation

    সমাজসংস্কারক, ধর্মসংস্কারক, চিন্তাবিদ, বহুভাষাবিদ পণ্ডিত ও বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের অন্যতম রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকদের অধিকার, পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে তিনি পথিকৃৎ। মূলত ধর্মসংস্কার ও সমাজসচেতনতার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছেন। রাজা রামমোহন রায় ২২ মে, ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। √ তাঁর ছদ্মনাম শিবপ্রসাদ রায়। √ তিনি পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন। √ বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের। √ তিনি ‘সম্বাদ কৌমুদী' (১৮২১), ‘মিরাৎ-উল-আখবার’ (১৮২২),  ‘ব্রাহ্মণ সেবধি’ (১৮২১) পত্রিকা সম্পাদনা করেন। √ তার একেশ্বরবাদের ওপর আরবি ও ফারসি ভাষায় লিখিত ' তুহফাউল মুয়াহিদ্দীন ’ ১৮০৩ সালে প্রকাশিত হয় ।

    Find Tutors

    View all Tutors