Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ নৌ-বাহিনী শিক্ষক/সহকারী পরীক্ষক - ১৭.০৬.২০২৩

    'তুমি না বলেছিলে এখানে আসবে?'- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?

    ক)
    প্রশ্নবোধক
    খ)
    হ্যাঁ বোধক
    গ)
    না বোধক
    ঘ)
    বিস্ময়সূচক

    Explanation

    -প্রদত্ত বাক্যে ‘না’ এর ব্যবহার ‘হ্যাঁ' বোধক। -কারণ, মনে রাখবেন- নেতিবাচক/না বোধক বাক্য দ্বারা ‘প্রশ্ন করলে’ সবসময় হ্যাঁ-বাচক অর্থ প্রকাশ করে । যেমনঃ - রবীন্দ্রনাথের বই যে ভাল, তা কি আমি জানি না? -এখানে বক্তা আসলে জানেন যে, রবীন্দ্রনাথের বই ভাল। -এরূপ- উক্ত বাক্যে আগামী কাল আসার বিষয়টির নিশ্চয়তা প্রকাশে না এর ব্যবহার হয়েছে, যা মূলত নিশ্চয়তা জ্ঞাপক বিবৃতি প্রকাশ করছে। তাই শুদ্ধ উত্তর হ্যাঁ- বাচক। এরূপ- বিভিন্ন অর্থে ‘না’ অব্যয়টি ব্যবহৃত হতে পারে। যেমন- নিষেধ অর্থেঃ এখন যেও না (ক্রিয়া বিশেষণ) । বিকল্প প্রকাশে : তিনি যাবেন, না হয় আমি যাব। আদর প্রকাশে বা অনুরোধে : আর একটি মিষ্টি খাও না খোকা। আর একটা গান গাও না। সম্ভাবনায় : তিনি না কি ঢাকায় যাবেন। বিস্ময়ে : কী করেই না দিন কাটাচ্ছ! তুলনায় : ছেলে তো না, যেন একটা হিটলার।

    Find Tutors

    View all Tutors