Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ২৪ তম
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? ---এখানে 'না' --এর ব্যবহার কি অর্থে?
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? ---এখানে 'না' --এর ব্যবহার কি অর্থে?
ক)
না-বাচকখ)
হ্যাঁ-বাচকগ)
প্রশ্নবোধকঘ)
বিস্ময়সূচকExplanation
-প্রদত্ত বাক্যে ‘না’ এর ব্যবহার ‘হ্যাঁ' বোধক। -কারণ, মনে রাখবেন- নেতিবাচক/না বোধক বাক্য দ্বারা ‘প্রশ্ন করলে’ সবসময় হ্যাঁ-বাচক অর্থ প্রকাশ করে। যেমনঃ - রবীন্দ্রনাথের বই যে ভাল, তা কি আমি জানি না? -এখানে বক্তা আসলে জানেন যে, রবীন্দ্রনাথের বই ভাল। -এরূপ- উক্ত বাক্যে আগামী কাল আসার বিষয়টির নিশ্চয়তা প্রকাশে না এর ব্যবহার হয়েছে, যা মূলত নিশ্চয়তা জ্ঞাপক বিবৃতি প্রকাশ করছে। তাই শুদ্ধ উত্তর হ্যাঁ- বাচক। এরূপ- বিভিন্ন অর্থে ‘না’ অব্যয়টি ব্যবহৃত হতে পারে। যেমন- নিষেধ অর্থেঃ এখন যেও না (ক্রিয়া বিশেষণ) । বিকল্প প্রকাশে : তিনি যাবেন, না হয় আমি যাব। আদর প্রকাশে বা অনুরোধে : আর একটি মিষ্টি খাও না খোকা। আর একটা গান গাও না । সম্ভাবনায় : তিনি না কি ঢাকায় যাবেন। বিস্ময়ে : কী করেই না দিন কাটাচ্ছ! তুলনায় : ছেলে তো না , যেন একটা হিটলার।Related questions
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম কি?' রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
