Subject
বাংলা ভাষা
Topic
বাক্য প্রকরণ
‘তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ’ বাক্যটিকে সরল বাক্য়ে রূপান্তর করলে হবে-
‘তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ’ বাক্যটিকে সরল বাক্য়ে রূপান্তর করলে হবে-
ক)
তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।খ)
তুমি চেষ্টা করোনি, ফলে ব্যর্থ হয়েছ।গ)
তুমি চেষ্টা করোনি, অথচ ব্যর্থ হয়েছ।ঘ)
যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।Explanation
- 'তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।' বাক্যটি একটি যৌগিক বাক্য। - এটিকে সরল বাক্যে রুপান্তর করলে হবে: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। - দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। - যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বা স্বাধীন বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি যোজক দ্বারা সংযুক্ত থাকে। যেমন: তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ। - যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। - যেমন: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।Related questions
কোন বাক্যটি শুদ্ধ ?'বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র' -এটি কোন ধরনের বাক্য?কোন বাক্যটি শুদ্ধ ?কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই ?"তার চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি" -এটা কোন বাক্য ?‘আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।’ বাক্যে কোন ধরনের ভুল রয়েছে?বাগধারার ভুল প্রয়োগে বাক্যের কোন গুণটি নষ্ট হয়?সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে?
