Subject

    সমাজসেবা অধিদপ্তর

    Topic

    হাউজ পেরেন্ট কাম টিচার - ৩১.০৮.২০১৮

    'তিরিশ বসন্তের ফুল' কাব্যগ্রন্থটির রচয়িতাঃ

    ক)
    হুমায়ুন আহমেদ
    খ)
    আশরাফ সিদ্দিকী
    গ)
    সৈয়দ মুজতবা আলী
    ঘ)
    আল মাহমুদ

    Explanation

    - আশরাফ সিদ্দিকী (১ মার্চ ১৯২৭ - ১৯ মার্চ ২০২০) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। - বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক, আশরাফ সিদ্দিকী তাদের একজন। - তিনি পাঁচশ'র ও অধিক কবিতা রচনা করেছেন। গভীর গবেষণা করেছেন বাংলার লোকঐতিহ্য নিয়ে। - তিনি একাধারে প্রবন্ধকার, ছোটগল্প লেখক, ঔপন্যাসিক, লোকসাহিত্যিক, এবং শিশু সাহিত্যিক। - বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। তার রচিত গল্পগ্রন্থ: - গলির ধারের ছেলেটি (১৯৮১), - রাবেয়া আপা (১৯৬৫), - শেষ নালিশ (১৯৯২) প্রভৃতি। লোকসাহিত্য বিষয়ক গ্রন্থ: - লোকসাহিত্য (১৯৬৪), - শুভ নববর্ষ (১৯৭৭), - লোকায়ত বাংলা (১৯৭৮), - কিংবদন্তীর বাংলা (১৯৭৫), - আবহমান বাংলা (১৯৮৭) প্রভৃতি। উপন্যাস: - আরশিনগর (১৯৮৮), - শেষ কথা কে বলবে (১৯৮০), - গুনীন (১৯৮৯)। তাঁর রচিত সাহিত্যকর্ম- কাব্যগ্রন্থ: - তালেব মাষ্টার ও অন্যান্য কবিতা (১৯৫০), - বিষকন্যা (১৯৫৫), - উত্তরের তারা, - সাত ভাই চম্পা (১৯৫৩), - বৃক্ষ দাও, ছায়া দাও (১৯৮৪), - তিরিশ বসন্তের ফুল - দাঁড়াও পথিক বর (১৯৯০) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors