Subject

    বাংলা ভাষা

    Topic

    বাচ্য

    "তিনি বললেন যে, বইটা তার দরকার" বাক্যটি কিসের উদাহরণ?

    ক)
    প্রত্যক্ষ উক্তির
    খ)
    কর্ম বাচ্যের
    গ)
    কর্তৃবাচ্যের
    ঘ)
    পরোক্ষ উক্তির

    Explanation

    প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের ('' '') অন্তর্ভুক্ত থাকে। পরােক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লােপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে যে এই সংযােজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমন- প্রত্যক্ষ উক্তি : খােকা বলল, “আমার বাবা বাড়ি নেই।” পরােক্ষ উক্তি : খােকা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না। তেমনিভাবে, প্রশ্নোল্লিখিত বাক্যটি পরোক্ষ উক্তি। এর প্রত্যক্ষ উক্তি: তিনি বললেন যে, ''বইটা আমার দরকার''। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

    Find Tutors

    View all Tutors