● বেগম সুফিয়া কামাল (জন্ম: ২০শে জুন, ১৯১১ - মৃত্যু: ২০শে নভেম্বর, ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে অতি পরিচিত ব্যক্তিত্ব। ● কাব্যগ্রন্থঃ - সাঁঝের মায়া (১৯৩৮), - মায়া কাজল (১৯৫১), - মন ও জীবন (১৯৫৭), - শান্তি ও প্রার্থনা (১৯৫৮), - উদাত্ত পৃথিবী (১৯৬৪), - দিওয়ান (১৯৬৬), - মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ● গল্পঃ - কেয়ার কাঁটা (১৯৩৭), - ভ্রমনকাহিনী, - সোভিয়েতে দিনগুলি (১৯৬৮), - স্মৃতিকথা, - একাত্তুরের ডায়েরি (১৯৮৯) ● পুরস্কারঃ সুফিয়া কামাল ৫০টির বেশী পুরস্কার লাভ করেছেন। এর মাঝে কয়েকটিঃ - বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২) - সোভিয়েত লেনিন পদক (১৯৭০) - একুশে পদক (১৯৭৬) - বেগম রোকেয়া পদক (১৯৯২) - জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (১৯৯৫) - দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল