Subject

    Govt.Jobs

    Topic

    ডাক অধিদপ্তর (ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস / সমমান)- ১৭.০৫.২০২৪

    তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?

    ক)
    গুপ্ত যুগ
    খ)
    কুষাণ যুগ
    গ)
    সেন যুগ
    ঘ)
    পাল যুগ

    Explanation

    - প্রাচীন বাংলার ইতিহাসে পাল রাজবংশ দীর্ঘকাল শাসন করেছে। - সুশাসন, জনকল্যাণ, ধর্মীয় সহিষ্ণুতা এবং উন্নত জীবনবোধের প্রতিষ্ঠার ক্ষেত্রে পাল রাজবংশ ছিল প্রথম। - পাল রাজারা অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশত বছর বাংলা ও বিহার অঞ্চলে রাজত্ব করেছেন। - গোপাল নামক একজন উচ্চবর্গীয় ব্যক্তি নৈরাজ্য ও চরম অরাজকতার হাত থেকে বাংলাকে রক্ষা করে এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। - ধর্মপাল, দেবপাল, এবং মহিপালসহ অনেক পাল রাজা বাংলা শাসন করেছেন। - পাল যুগের নিদর্শন হিসেবে তালপাতার পুঁথিচিত্র উল্লেখযোগ্য। - তালপাতার উপর চিত্রসম্বলিত বৌদ্ধ গ্রন্থ অষ্টসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতা পান্ডুলিপির বারোটি রঙ্গিন চিত্র বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন হিসেবে পরিচিত। - বর্তমানে এই দুর্লভ পান্ডুলিপিটি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে।

    Find Tutors

    View all Tutors