Subject

    Govt.Jobs

    Topic

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (হিসাব সহকারী) - ২৮.০৭.২০২৩

    তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?

    ক)
    জসীমউদ্দীন
    খ)
    ফররুখ আহমদ
    গ)
    আবুল হাসান
    ঘ)
    শহীদ কাদরী

    Explanation

    ● পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান নাম: আম্বিকাপুর) । তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়। জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো: - নক্সীকাঁথার মাঠ, - ধানক্ষেত, - রূপবতী, - রাখালী, বালুচর, - মাটির কান্না ইত্যাদি। শিশুতোষ গ্রন্থগুলো হলো: -হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার। তার রচিত নাটকগুলো: - মধুমালা, - বেদের মেয়ে, - পল্লীবধূ ও গ্রামের মায়া। ● ফররুখ আহমদ ১০ জুন, ১৯১৮ সালে মাগুরা জেলার (তৎকালীন যশোর) শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। ● শহীদ কাদরী ১৪ আগস্ট, ১৯৪২ সালে কলকাতার পার্কস্ট্রিটে জন্মগ্রহণ করেন। ● আবুল হাসান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।

    Find Tutors

    View all Tutors