Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    সরকার ব্যবস্থা

    তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়?

    ক)
    ১৯৯১
    খ)
    ১৯৯৬
    গ)
    ১৯৯২
    ঘ)
    ১৯৯৭

    Explanation

    -তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধন আইন, ১৯৯৬ সালের ২৬ মার্চ ষষ্ঠ সংসদের প্রথম অধিবেশনে ২৬৮-০ ভোটে পাস হয়৷ - ২৮ মার্চ রাষ্ট্রপতির সম্মতিলাভের পর এটি আইনে পরিণত হয়৷ এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে চতুর্থ ভাগে “২ক পরিচ্ছদ : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার” নামে নতুন পরিচ্ছেদ যোগ হয়৷ -এতে ৫৮ক, ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ ও ৫৮ঙ নামে নতুন অনুচ্ছেদ সন্নিবেশিত হয়৷ এছাড়া সংবিধানের ৬১, ৯৯, ১২৩, ১৫৭, ১৫২ অনুচ্ছেদসহ তৃতীয় তফসিলের বিধান সংশোধন করা হয়৷ তত্ত্বাবধায়ক সরকার সংশোধনী অনুযায়ী দু’ভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়: কোন কারণে সংসদ ভেঙে দেয়া হলে সংসদ ভেঙে দেয়ার ১৫ দিনের মধ্যে। মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পর ১৫ দিনের মধ্যে।

    Find Tutors

    View all Tutors