Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মান করেছিলেন-

    ক)
    খান সাহেব আবুল হাসনাত
    খ)
    শায়েস্তা খান
    গ)
    নওয়াব সলিমুল্লাহ
    ঘ)
    মির্জা গোলাম পীর

    Explanation

    বাংলা‌পি‌ডিয়ার তথ্য অনুযায়ী, মসজিদটির নির্মাতা ঢাকার জ‌মিদার মির্জা গোলাম পীর। গোলাম পী‌রের পূর্বপুরুষ ঢাকায় এসে ‘মহল্লা আলে আবু সাইয়েদ’ এলাকায় বসবাস শুরু ক‌রেন। প‌রে যার নাম হয় আরমানিটোলা। মির্জা গোলাম পীর ১৮৬০ সা‌লে মারা যান। ওই শত‌কের শুরুতেই তি‌নি মস‌জিদ‌টি নির্মাণ করেছিলেন ব‌লে ধারণা করা হয়। সতেরো শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোগল স্থাপত্যশৈলী অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। শুরুতে এটি মির্জা সা‌হে‌বের মস‌জিদ না‌মেই প‌রি‌চিত ছিল। আদি মসজিদটি ছিল দৈর্ঘ্যে ৩৩ ফুট এবং প্রস্থে ১২ ফুট। গম্বুজ ছিল তিনটি। মাঝের গম্বুজটি অনেক বড় ছিল। সাদা মার্বেল পাথরের গম্বুজের ওপর তখন নীলরঙা অসংখ্য তারা যুক্ত ছিল। এ কার‌ণে এটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। ত‌বে শুরু‌তে এত নকশা ছিল না। জানা যায়, ১৯২৬ সা‌লে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। এই সময় মসজিদটির আকার বড় করা হয়। মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করা হয়। মসজিদের মেঝে মোজাইক করা হয়। চিনিটিকরি কৌশলের এই মোজাইকে ব্যবহার করা হয় জাপানি রঙিন চিনামাটির টুকরা এবং রঙিন কাচের টুকরা। ১৯৮৭ খ্রিষ্টাব্দে এই মসজিদ পুনরায় সংস্কার করা হয়। এই সময় পুরোনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ আর তিনটি নতুন মেহরাব বানানো হয়। সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজ সংখ্যা পাঁচটিতে দাঁড়িয়েছে। মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট, প্রস্থ ২৬ ফুট।

    Find Tutors

    View all Tutors