Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
ঢাকায় ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান কোনটি?
ঢাকায় ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান কোনটি?
ক)
সোহরাওয়ার্দী উদ্যানখ)
লালবাগ কেল্লাগ)
বাহাদুর শাহ পার্কঘ)
রায়ের রাজা বধ্যভূমিExplanation
- ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ‘সিপাহি বিদ্রোহ' সংঘটিত হয় ১৮৫৭ সালে। - সিপাহি বিদ্রোহ দমন করার পর ইংরেজরা প্রহসনমূলক বিচারে ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে। - এরপর জনগণকে ভয় দেখানোর জন্য তাদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় পুরান ঢাকার সদরঘাট সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত এক ময়দানের বিভিন্ন গাছের ঢালে। - এ ময়দানের পাশে আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল যাকে স্থানীয়রা ‘আন্টাঘর' নাম দিয়েছিল। - আর ময়দানটি পরিচিতি পেয়েছিল 'আন্টাঘর ময়দান' নামে। - ১৮৫৮ সালে ভারতবর্ষের শাসনভার রানী ভিক্টোরিয়া গ্রহণ করা সম্পর্কিত একটি ঘোষণা পাঠ করা হয় এ ময়দানে। - তখন থেকে ময়দানটির নামকরণ হয় 'ভিক্টোরিয়া পার্ক'। - সিপাহি বিদ্রোহের অন্যতম লক্ষ্য ছিল ইংরেজদের বিতাড়িত করে পুনরায় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাসন প্রতিষ্ঠা করা। - তাই সম্রাটের নামানুসারে সিপাহি বিদ্রোহের শতবর্ষে পার্কটির নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক ।Related questions
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?কি কারনে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়?তেভাগো আন্দোলনের নেত্রী কে ছিলেন?প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি ?হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়?ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধের আনুষ্ঠানিক শুরুর স্থান –বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
