Subject

    খাদ্য অধিদপ্তর

    Topic

    খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁটলিপিকার) - ২৪.০৪.২০০৯ (সেট -খ)

    ড. মুহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন?

    ক)
    অর্থনীতি
    খ)
    শান্তি
    গ)
    সাহিত্য
    ঘ)
    পদার্থবিদ্যা

    Explanation

    - অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) একজন বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। - তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন এবং ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। - ড. ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন । [২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- নিহন হিদানকিও (জাপানি প্রতিষ্ঠান)] - তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন। - এছাড়াও তিনি বিশ্ব খাদ্য পুরস্কারসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। - ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব বিশ্বকে সমতাভিত্তিক এবং টেকসই করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই তত্ত্বের তিনটি লক্ষ্য হলো: 1. জিরো পভার্টি (Zero Poverty): দারিদ্র্য নির্মূল করা। ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার প্রচেষ্টা। 2. জিরো আনএমপ্লয়মেন্ট (Zero Unemployment): বেকারত্ব দূর করা। প্রত্যেক ব্যক্তিকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে সামাজিক ব্যবসা মডেলের প্রচার, যাতে মানুষ নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারে। 3. জিরো নেট কার্বন এমিশন (Zero Net Carbon Emission): পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে উৎসাহিত করা।

    Find Tutors

    View all Tutors