Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    ড. দীনেশচন্দ্র সেনের মতে ডাক ও খনার বচনের রচনা কাল -

    ক)
    পঞ্চম-ষষ্ঠ শতক
    খ)
    অষ্টম-দ্বাদশ শতক
    গ)
    দশম-দ্বাদশ শতক
    ঘ)
    ত্রয়োদশ- চতুর্দশ শতক

    Explanation

    ডাক ও খনার বচন মধ্যযুগের কৃষিকাজের উপযোগী সাহিত্য। ড. দীনেশচন্দ্র সেনের মতে ডাক ও খনার বচনের রচনা কাল : অষ্টম-দ্বাদশ শতক। ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের প্রাচীনযুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয় এবং ছড়া জাতীয় এসব নমুনাকে লোকসাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। ছড়া জাতীয় এসব রচনায় এদেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতার রূপায়ণ ঘটেছে। এসবের মধ্যে নীতিকথা ও বহুদশী উপদেশ প্রতিফলিত হয়েছে। ডাকের ও খনার বচনের বিষয়বস্তুর মধ্যে ঐক্য থাকলেও ডাকের বচনে জ্যোতিষ ও ক্ষেত্রতত্তে¡র ও মানব-চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। খনার বচনের মূলভাব হলো- শুদ্ধ জীবনযাপন রীতি।

    Find Tutors

    View all Tutors