Subject
সাধারণ বিজ্ঞান
Topic
অন্যান্য
ট্রানজিস্টরে সেমি কান্ডাক্টর হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ট্রানজিস্টরে সেমি কান্ডাক্টর হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক)
সিলিকনখ)
জার্মেনিয়ামগ)
এলুমেনিয়ামঘ)
সিলভারExplanation
ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর। যেকোন প্রসেসর (কম্পিউটারের মূল অংশ) তৈরি হয় বহু বিলিওন লজিক গেট দিয়ে আর লজিক গেটের মূল উপাদান হচ্ছে বিভিন্ন ট্রানসিস্টর। এবং ট্রানসিস্টরের মূল উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর। প্রসেসরের গুণাবলি নির্ভর করে সেখানে সেমিকন্ডাক্টর হিসেবে কী ব্যাবহৃত হয়েছে এবং কিভাবে ডোপিং করা হয়েছে তার উপর। ট্রানসিস্টর এর সেমিকন্ডাক্টর হিসেবে এখন পর্যন্ত অনেক ম্যাটারিয়াল নিয়ে পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। মৌলিক সেমিকন্ডাক্টর হিসেবে Si (সিলিকন), Ge (জার্মেনিয়াম), যৌগিক সেমিকন্ডান্টর হিসেবে GaAs, AlAs, GaN সহ আরো অনেক কিছু, এবং আধুনিককালে বিভিন্ন "হেটারো সেমিকন্ডাক্টর", 2D সেমিকন্ডাক্টর (Graphene, Silicene, Carbon Nanotube) নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যেই ম্যাটারিয়াল যত সহজলভ্য, সেটা তত সস্তা। Si হচ্ছে সবচেয়ে সহজলভ্য সেমিকন্ডাক্টর।বালুতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে। তাই বর্তমানে সবচেয়ে বেশি সিলিকন ব্যবহার করা হয়।Related questions
প্রাণিদেহে জীবানুজাত বিষ নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থ এর নাম?বাসাবাড়ি, কলকারখানা, অফিস আদালতে পাওয়ার সাপ্লাই এ ব্যবহৃত হয়?সুষম খাদ্যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত?তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কী?কোনটি এন্টিবায়োটিক?কোন রোগ প্রতিরোধ এর জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়?কোনটি জারক পদার্থ?লিভার ক্যান্সারের মত মারাত্মক রোগ সৃষ্টি হয় কোন ভাইরাসের কারণে?
