Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    অন্যান্য

    ট্রানজিস্টরে সেমি কান্ডাক্টর হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

    ক)
    সিলিকন
    খ)
    জার্মেনিয়াম
    গ)
    এলুমেনিয়াম
    ঘ)
    সিলভার

    Explanation

    ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর। যেকোন প্রসেসর (কম্পিউটারের মূল অংশ) তৈরি হয় বহু বিলিওন লজিক গেট দিয়ে আর লজিক গেটের মূল উপাদান হচ্ছে বিভিন্ন ট্রানসিস্টর। এবং ট্রানসিস্টরের মূল উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর। প্রসেসরের গুণাবলি নির্ভর করে সেখানে সেমিকন্ডাক্টর হিসেবে কী ব্যাবহৃত হয়েছে এবং কিভাবে ডোপিং করা হয়েছে তার উপর। ট্রানসিস্টর এর সেমিকন্ডাক্টর হিসেবে এখন পর্যন্ত অনেক ম্যাটারিয়াল নিয়ে পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। মৌলিক সেমিকন্ডাক্টর হিসেবে Si (সিলিকন), Ge (জার্মেনিয়াম), যৌগিক সেমিকন্ডান্টর হিসেবে GaAs, AlAs, GaN সহ আরো অনেক কিছু, এবং আধুনিককালে বিভিন্ন "হেটারো সেমিকন্ডাক্টর", 2D সেমিকন্ডাক্টর (Graphene, Silicene, Carbon Nanotube) নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যেই ম্যাটারিয়াল যত সহজলভ্য, সেটা তত সস্তা। Si হচ্ছে সবচেয়ে সহজলভ্য সেমিকন্ডাক্টর।বালুতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে। তাই বর্তমানে সবচেয়ে বেশি সিলিকন ব্যবহার করা হয়।

    Find Tutors

    View all Tutors