Subject

    Previous Exam (স্কুল পর্যায় -২)

    Topic

    ১৭তম শিক্ষক নিবন্ধন - ৩১. ১২. ২০২২

    'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।'- কোন আন্দোলনের স্লোগান?

    ক)
    ভাষা আন্দোলন
    খ)
    শিক্ষা আন্দোলন
    গ)
    গণনাট্য আন্দোলন
    ঘ)
    বুদ্ধির মুক্তি আন্দোলন

    Explanation

    - ১৯১১ সালে 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। - এ সংগঠনে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় চিন্তাচর্চা ও জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি এবং আবহমানকালের চিন্তা ও জ্ঞানের সাথে সংযোগ সাধনের লক্ষ্যে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রতি শিক্ষক ও ছাত্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। - ব্রিটিশ শাসনামলে মুসলমানেরা চিন্তা-চেতনায়, জ্ঞানে-গরিমায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দুদের থেকে পিছিয়ে ছিল। - এ অবস্থা থেকে মুসলিম সমাজকে জাগিয়ে তোলার জন্য কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আবদুল কাদির প্রমুখ ব্যক্তিবর্গ "ঢাকা মুসলিম সাহিত্য সমাজে এর মাধ্যমে যে আন্দোলন শুরু করেন, তাই বুদ্ধির মুক্তি আন্দোলন। - ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় এ সংগঠনের মুখপত্র "শিখা" পত্রিকা প্রকাশিত হয়। - শিখা পত্রিকার স্লোগান ছিলো। "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব'। 'শিখা' পত্রিকার এ স্লোগানই বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান হিসেবে ব্যবহৃত হতো।

    Find Tutors

    View all Tutors