Subject
আন্তর্জাতিক বিষয়াবলি
Topic
যুদ্ধ ও নিরাপত্তা
জেরুসালেমকে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক এলাকা হিসেবে রাখার প্রস্তাবের বিরোধিতা করেছিল কোন দেশ?
জেরুসালেমকে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক এলাকা হিসেবে রাখার প্রস্তাবের বিরোধিতা করেছিল কোন দেশ?
ক)
ইসরায়েলখ)
ইউরোপের দেশগুলোগ)
যুক্তরাষ্ট্রঘ)
আরবের দেশগুলোExplanation
- প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদের হটিয়ে দেবার পর ফিলিস্তিন ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। এরপর থেকে আরব এবং ইহুদিদের মধ্যে সংঘাত লেগেই থাকে। - ১৯৪৭ সালের ২৯শে নভেম্বর ব্রিটেনের নিয়ন্ত্রিত ফিলিস্তিনি এলাকাকে দুটো ভাগ করে দেবার প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘে। - সেখানে জেরুসালেমকে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক এলাকা হিসেবে রাখার প্রস্তাব করা হয়। - এই প্রস্তাবের বিরোধিতা করে আরব দেশগুলো অধিবেশন থেকে বের হয়ে গেলেও প্রস্তাবটি পাশ হয়েছিল। - জাতিসংঘে প্রস্তাব গৃহীত হওয়ার পরপরই শুরু হয় ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে সংঘাত। - এটিই ছিল প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ। - ১৯৪৭ সালের নভেম্বর মাসে জাতিসংঘের গৃহীত প্রস্তাব এবং ১৯৪৯ সালের জুলাই মাসে ইসরায়েলের সাথে সিরিয়ার অস্ত্ররিবতি পর্যন্ত সর্বমোট ২০ মাসের মতো স্থায়িত্ব ছিল প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের। - এই সময়ের মধ্যে আরব ফিলিস্তিনের অস্তিত্ব বিলোপ হয়ে নতুন রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছে। মিশর, সিরিয়া ও লেবানন যুদ্ধে পরাজিত হয়েছে। - প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের দুটি পর্যায় ছিল। প্রথম পর্যায়ে ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত হয়। এবং দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে আরব লীগের অন্তর্ভুক্ত দেশগুলো।Related questions
'ওফার' কারাগার কোথায় অবস্থিত?পিএলও(PLO)-এর সদর দপ্তর হল -ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন কবে?ইয়াসির আরাফাত কত সালে PLO-এর চেয়ারম্যান হন?কত সালে পিএলও গঠিত হয়?ফিলিস্তিন কত সালের জন্য জাতিসংঘের প্রায় সদস্য ছিল ?১৯১৭ সালের বেলফোর ঘোষণার অনুমোদন দেয়া প্রথম দেশ-কত সালে ব্রিটিশরা অটোম্যান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে নেয়?
