Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
রাজনৈতিক ব্যবস্থা
জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তবর্তী সরকার তার নাম কী?
জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তবর্তী সরকার তার নাম কী?
ক)
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরখ)
ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ অধিদপ্তরগ)
ছাত্র জনতা গবেষণা অধিদপ্তরঘ)
বাংলাদেশ ইতিহাস সংরক্ষণ অধিদপ্তরExplanation
- জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে একটি অধিদপ্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। - এর নাম হবে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর। - মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। - মন্ত্রণালয় সূত্র জানায়, গত মাসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে অধিদপ্তরের প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানানো হয়। এর পটভূমিতে আজ প্রথমবারের মতো এ সভা অনুষ্ঠিত হয়। - বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অধিদপ্তর করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে। এ অধিদপ্তরের মাধ্যমে গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের পুনর্বাসন করা হবে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করা হবে। তথ্যসূত্র: প্রথম আলো।Related questions
'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' কী?বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা কত দফা দাবি উত্থাপন করে?"লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না।" - স্লোগানটি কোন আন্দোলনের?"মার্চ ফর জাস্টিস" কর্মসূচির ঘোষণা করা হয় কবে?‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয় কবে?দেশের প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' কোথায় উদ্বোধন করা হয়েছে?জুলাই মাসের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রটির নাম কী?সম্প্রতি দেশের কোথায় ‘জুলাই চত্ত্বর’ উদ্বোধন করা হয়েছে?
