Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    জীব বিজ্ঞান

    জীবের নামকরণ করা হয় কোন ভাষায়?

    ক)
    ল্যাটিন
    খ)
    গ্রিক
    গ)
    ফরাসি
    ঘ)
    ফারসি

    Explanation

    - প্রাণীদের গঠন ও প্রকৃতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য শ্রেণিবিন্যাস একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। - প্রাণীদের মধ্যে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, মিল, অমিল এবং একে অপরের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করা হয়। - জীবজগতকে ধাপে ধাপে শ্রেণিবদ্ধ করার এই প্রক্রিয়াকে শ্রেণিবিন্যাস বলা হয়। - বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম শ্রেণিবিন্যাসবিদ্যা। - ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়। - তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ নামকরণের প্রথা প্রবর্তন করেন। - একটি জীবের বৈজ্ঞানিক নাম সাধারণত দুটি অংশে বিভক্ত হয়, এবং এই নামকরণ প্রথাকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। - উদাহরণস্বরূপ, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে Homo sapiens । - বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় লিখতে হয় ।

    Find Tutors

    View all Tutors