Subject

    Govt.Jobs

    Topic

    বস্ত্র অধিদপ্তর (অফিস সহায়ক) - ১৯.০১.২০২৪

    'জীবন-বন্দনা' কবিতা কে রচনা করেন?

    ক)
    জসীমউদ্দীন
    খ)
    বেগম রোকেয়া
    গ)
    সুফিয়া কামাল
    ঘ)
    কাজী নজরুল ইসলাম

    Explanation

    'জীবন-বন্দনা' কবিতা কাজী নজরুল ইসলাম গাহি তাহাদের গান – ধরণির হাতে দিল যারা আনি ফসলের ফরমান। শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে ত্রস্তা ধরণি নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। বন্য-শ্বাপদ-সংকুল জরা-মৃত্যু-ভীষণা ধরা যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা। যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণী লয়ে। এল দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর-শিশু তারাই গাহিল নব প্রেমগান ধরণি-মেরির জিশু যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণি শূন্যে অমিত বেগে ! - কাজী নজরুল ইসলাম রচিত 'সন্ধ্যা' (১৯২৯) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা 'জীবন-বন্দনা'। - এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'গাহি তাহাদের গান- / ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। ... বন্য-শ্বাপদ-সংকুল জরা- মৃত্যু-ভীষণা ধরা / যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহারা।' কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - মরুভাস্কর, - ছায়ানট, - বিষের বাঁশি, - সর্বহারা, - পুবের হাওয়া, - সাম্যবাদী, - ঝিঙ্গে-ফুল, - ফনিমনসা, - প্রলয়-শিখা, - সঞ্চিতা, - চিত্তনামা, - দোলনচাঁপা, - সন্ধ্যা, - চক্রবাক, - চন্দ্রবিন্দু।

    Find Tutors

    View all Tutors