Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক
জীবনানন্দ দাশ প্রধানত -
জীবনানন্দ দাশ প্রধানত -
ক)
ছন্দের কবিখ)
ভাবের কবিগ)
প্রকৃতির কবিঘ)
মানুষের কবিExplanation
- জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল, সত্যেন্দ্রনাথ ও মোহিতলালের কাব্যধারার প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। - রবীন্দ্রনাথের নিবিড় প্রকৃতিচেতনা তাঁর কবিতায় গভীর দ্যোতনা লাভ করেছে। - গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ তাঁর কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। - বিশেষত, রূপসী বাংলা কাব্যগ্রন্থে যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ ও অনুসূক্ষ্ম সৌন্দর্য প্রকাশিত হয়েছে, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত হয়েছেন। - তবে প্রকৃতির পাশাপাশি জীবনানন্দের শিল্পজগতে মূর্ত হয়েছে বিপন্ন মানবতার ছবি এবং আধুনিক নগরজীবনের অবক্ষয়, হতাশা, নিঃসঙ্গতা ও সংশয়বোধ।Related questions
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশি গবেষক গবেষনা করেন তাঁর নাম-রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে কী বলেছিলেন?জীবনানন্দ দাশ রচিত ‘বনলতা সেন’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?কোনটি কাব্যগ্রন্থ ?জীবনানন্দ দাশের 'রুপসী বাংলা' কিসের পরিচায়ক?জীবনানন্দ দাশের জন্ম কত সালে?'সুতীর্থ' উপন্যাসের রচয়িতা কে?
