রুপসী বাংলার কবি ,ধূসরতার কবি ,তিমির হননের কবি ,নির্জনতার কবি,চিত্ররুপময় কবি জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ,১৮৯৯ সালে বরিশালের এক ব্রাক্ষ্ম পরিবারে জন্মগ্রহণ করেন । -তিনি ১৪ অক্টোবর ,১৯৫৪ সালে বালিগঞ্জে ট্রামের নিচে পড়ে আহত হন ,পরে ২২ অক্টোবর শম্ভুগঞ্জ পণ্ডিত হাসপাতালে মারা যান । - জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ - ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ - ধূসর পাণ্ডুলিপি। অন্যান্য কাব্যগ্রন্থ: - রূপসী বাংলা, - মহাপৃথিবী, - বনলতা সেন, - সাতটি তারার তিমির, - বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তাঁর রচিত উপন্যাসসমূহঃ - মাল্যবান, - সুতীর্থ, - নিরুপম যাত্রা ইত্যাদি।