Subject

    ATEO

    Topic

    পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট- ২০.১২.২০০৫

    ”জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে?

    ক)
    মিন্নাত আলী
    খ)
    শাহেদ আলী
    গ)
    আবু রুশদ
    ঘ)
    বন্দে আলী মিঞা

    Explanation

    - শাহেদ আলী ছিলেন একাধারে ভাষা সৈনিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠক ও লেখক। - তিনি ১৯২৫ সালের ২৪ মে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাহমুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। - ১৯৪০ সালে তিনি যখন মাত্র অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত, তখন তাঁর প্রথম গল্প ‘অশ্রু’ মাসিক সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। - বগুড়া আজিজুল হক কলেজের অধ্যাপক হিসেবে ১৯৫১ সালে শাহেদ আলী তাঁর কর্মজীবন শুরু করেন - শাহেদ আলী সক্রিয়ভাবে ভাষা আন্দোলন এ অংশগ্রহণ করেন। - সমমতাদর্শীদের নিয়ে তিনি ১৯৪৮ সালে তমুদ্দুন মজলিস গঠন করেন এবং এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ও পরবর্তীকালে এর সভাপতি হন। - তাঁর মৃত্যু হয় ৭৬ বৎসর বয়সে ২০০১ সালে। তাঁর রচনা- - উপন্যাসঃ হূদয় নদী (১৯৬৫) - গল্পগ্রন্থঃ জিবরাইলের ডানা (১৯৫৩), একই সমতলে (১৯৬৩), শা’নযর (১৯৬৫), অতীত রাতের কাহিনী (১৯৮৬), অমর কাহিনী (১৯৮৭) এবং নতুন জমিদার (১৯৯২)। - একমাত্র নাটিকাঃ বিচার (১৯৮৭) তথ্যসুত্রঃ বাংলাপিডিয়া।

    Find Tutors

    View all Tutors