Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ২৮ তম
জাতীয় স্মৃতীসৌধের উচ্চতা কত?
জাতীয় স্মৃতীসৌধের উচ্চতা কত?
ক)
১৪০ ফুটখ)
১৪৫ ফুটগ)
১৫০ ফুটঘ)
১৫৫ ফুটExplanation
- ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত। - বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। - অধিগ্রহণকৃত ৮৪ একর জমির মাঝে প্রায় ৬৪ একর জুড়ে রয়েছে সবুজ ভূমি। - ৪০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ। - ১৯৭২ সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। - ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়। - জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন। - কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত, যা ছোট হতে ধীরে ধীরে উচু হয়ে উপরে উঠে গেছে। - এর উচ্চতা ১৫০ ফুট । - প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলে ও প্রস্থে সবচেয়ে বড়। - এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে। - পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১ কে বুঝানো হয়েছে। - সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বুঝানো হয়েছে। উৎসঃ সরকারি ওয়েব সাইট ।Related questions
30% of 10 is 10% of which ?Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim ?Many prefer donating money ..... distributing clothes.ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?Julia has been ill _three months.ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?We were waitingfor the bus. The underlined part is-If you count 1 to 100, how many 5s will you pass on the way?
