Subject

    ATEO

    Topic

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর - ১৯.০৮.২০১৬

    জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

    ক)
    সাধারণ পরিষদের
    খ)
    স্থায়ী সদস্যদের
    গ)
    নিরাপত্তা পরিষদের
    ঘ)
    ইউএস প্রেসিডেন্টের

    Explanation

    - ১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন। - ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহীত হয়। - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। - বর্তমান সদস্য ১৯৩টি। - জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। - জাতিসংঘ সচিবালয় গঠিত— জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে । - জাতিসংঘ সচিবালয়ের প্রধান— মহাসচিব (সেক্রেটারি জেনারেল); পাঁচ বছরের জন্য নির্বাচিত হন । - জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে । - জাতিসংঘের বর্তমান (নবম) মহাসচিব— অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল), ১ জানুয়ারি ২০১৭-বর্তমান। - বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে ।এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ ।বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে ।

    Find Tutors

    View all Tutors