- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, দেশে দেশে বন্ধুত্বের বাতায়ন তৈরি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১ আর বর্তমানে পূর্ণ সদস্য দেশ ১৯৩। - ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। - দক্ষিণ সুদান হল সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়। - জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি । জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি। ১. জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA), ২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC), ৩. অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC), ৪. আন্তর্জাতিক আদালত (ICJ), ৫. অছি পরিষদ (Trusteeship Council) ও ৬. সেক্রেটারিয়েট।