Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
ক)
ইউএনডিপিখ)
ইউনিসেফগ)
ইউএনএইচসিআরঘ)
ইউনেস্কোExplanation
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকটে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সংস্থাটি মানবিক সহায়তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আশ্রয় এবং নিবন্ধন সেবা দিয়ে আসছে। - UNHCR -এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees । - এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের ইউরোপীয় শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে গঠিত হয়। - সংস্থাটির প্রধানকে বলা হয় হাইকমিশনার , আর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। - বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা, আশ্রয়, পুনর্বাসন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে UNHCR কাজ করে যাচ্ছে। - এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সংস্থাটি দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে—প্রথমটি ১৯৫৪ সালে এবং দ্বিতীয়টি ১৯৮১ সালে । - উল্লেখ্য, বর্তমানে, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান ও স্বেচ্ছামূলক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং মায়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।Related questions
'অন্তর্ভুক্তিমূলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?'ইউসুফ-জোলেখা'র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকান্ড নয়?Transparency শব্দের বাংলা পরিভাষা কী?মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
