Subject

    Govt.Jobs

    Topic

    সমবায় অধিদপ্তর (সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক) - ২৬. ০৫. ২০২৩

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্ম গ্রহণ করে?

    ক)
    ৬ জ্যৈষ্ঠ ১৩২০
    খ)
    ৩ চৈত্র ১৩২৬
    গ)
    ১৬ বৈশাখ ১৩২২
    ঘ)
    ২৬ চৈত্র ১৩২৫

    Explanation

    - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ ( ৩ চৈত্র ১৩২৬ বঙ্গাব্দ ) গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। - তিনি ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন। - ১৯৪২ সালে এসএসসি পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমান নাম: মাওলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েট-এ ভর্তি হন। - ১৯৪৭ সালে বঙ্গবন্ধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ঢাকায় চলে আসেন। - ১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। - তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। - ৩ মার্চ, ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীরা মাসিক বেতন বৃদ্ধি ও আবাসন সুবিধার জন্য ধর্মঘট শুরু করেন। - জাতির পিতা এ আন্দোলনে সমর্থন দান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুকে ১৫ টাকা জরিমানা করেন। - কিন্তু বঙ্গবন্ধু জরিমানা প্রদানে অস্বীকৃতি জানালে তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়।

    Find Tutors

    View all Tutors