Subject

    খাদ্য অধিদপ্তর

    Topic

    খাদ্য অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৫.১১.২০২১

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জন্মশতবার্ষিকী’ পালিত হয়েছে-

    ক)
    ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
    খ)
    ২৬ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
    গ)
    ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২
    ঘ)
    ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১

    Explanation

    - বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষই হলো মুজিববর্ষ। - ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। - ২০২০ সালে তার জন্মের ১০০ বছর হয়। - এই সময়কে স্মরণীয় করে রাখতেই পরবর্তী ১ বছর রাষ্ট্রীয় উদ্যোগে দেশে এবং কিছু দেশ ও সংস্থার উদ্যোগে আন্তর্জাতিকভাবেও “মুজিববর্ষ” পালিত হয়েছে। নিম্নে মুজিববর্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোকপাত করা হল - - ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - মুজিব বর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ - ৩১ মার্চ ২০২২ সাল। - মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে। - মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা। - তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০ সালে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন। - মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। - মুজিব বর্ষ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)। - প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।

    Find Tutors

    View all Tutors