Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পংক্তি ও উদ্ধৃতি

    'জাগো বাহে, কোনঠে সবাই' কে বলেছেন?

    ক)
    রবীন্দ্রনাথ ঠাকুরের 'অচলায়তন' নাটকের দাদাঠাকুর
    খ)
    সৈয়দ শামসুল হকের 'নূরলদীনের সারাজীবন' নাটকের নূরলদীন
    গ)
    মামুনুর রশীদের 'ওরা কদম আলী' নাটকের কদম আলী
    ঘ)
    দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের তোরাব

    Explanation

    - সৈয়দ শামসুল হক -এর অসাধারণ কলমে লেখা ‘নূরলদীনের সারা জীবন’ কাব্যনাট্যটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। - এই নাটকটি রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীন -এর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে রচিত। ব্রিটিশ শাসনের অত্যাচার ও সামন্তবাদের বিরুদ্ধে তার অবিরাম সংগ্রাম এবং জনগণকে জাগিয়ে তোলার প্রচেষ্টা এই নাটকে অসাধারণভাবে ফুটে উঠেছে। - নাটকটির সবচেয়ে জনপ্রিয় সংলাপ হল ‘জাগো বাহে, কোনঠে সবাই’ । এই আহ্বানটি কেবল নূরলদীনেরই নয়, বরং সমস্ত নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক হয়ে উঠে। সৈয়দ শামসুল হক: - তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি মূলত 'সব্যসাচী' লেখক হিসেবে সমধিক পরিচিত। - তাঁর লেখা জনপ্রিয় গান ‘হায়রে মানুষ রঙীন ফানুস’। - তাঁর জীবনের প্রথম মঞ্চনাটক- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। - তিনি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর রচিত কাব্যনাট্য: - নূরলদীনের সারাজীবন, - পায়ের আওয়াজ পাওয়া যায়, - এখানে এখন। তাঁর রচিত গল্পগ্রন্থ: - তাস, - শীত বিকেল, - আনন্দের মৃত্যু, - প্রাচীন বংশের নিঃস্ব সন্তান, - জলেশ্বরীর গল্পগুলো।

    Find Tutors

    View all Tutors