Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    জহির রায়হান একুশে পদক পান কত সালে?

    ক)
    ১৯৭২ সালে
    খ)
    ১৯৭৫ সালে
    গ)
    ১৯৭৭ সালে
    ঘ)
    ১৯৯২ সালে

    Explanation

    - জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ — ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। - বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। - চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। - চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তাঁর রচিত উপন্যাস: - ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০), - 'তৃষ্ণা' (১৯৬২), - ‘হাজার বছর ধরে' (১৯৬৪), - ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)। - ‘আরেক ফাল্গুন' (১৯৬৮), - ‘বরফ গলা নদী’ (১৯৬৯) - ‘আর কত দিন’ (১৯৭০), - ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)।

    Find Tutors

    View all Tutors