Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    পরিবেশ ও জলবায়ু

    জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে কোন দেশটি সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেছে?

    ক)
    ফিজি
    খ)
    মালদ্বীপ
    গ)
    টুভালু
    ঘ)
    গোয়াম

    Explanation

    সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক: - জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপপুঞ্জটি কতোখানি হুমকির মুখে সে বিষয়ে বিশ্ববাসীকে জানাতেই মালদ্বীপ সরকারের মন্ত্রীরা ভারত মহাসাগরে জলের নিচে বৈঠক করেছেন। - প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে মন্ত্রীরা ডুবুরির পোশাকে মন্ত্রীসভার বৈঠকে যোগদান করেন। - বৈঠকের জন্যে সেখানে টেবিল বসানো হয় যার আশেপাশে প্রবালের ভেতর দিয়ে সাতার কাটছিলো উজ্জ্বল রঙের মাছ। - বৈঠকের সময় তারা হাতের ইশারায় কথা বলেন এবং দলিলে স্বাক্ষর করেন। - পরে জলের উপরিভাগে উঠে এসে এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন যে এর মধ্য দিয়ে তারা বিশ্বের কাছে জরুরী এক বার্তা পাঠাতে চেষ্টা করেছেন। - উপস্থিত ছিলেন মন্ত্রীসভার একমাত্র মহিলা সদস্য। - যারা স্কুবা ডাইভিং জানতেন না তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছিল। - মন্ত্রীদের প্রত্যেকের সাথে ছিলেন একজন করে প্রশিক্ষক। - এই বৈঠক থেকে পরিবেশের ক্ষতিকারক কার্বন-ডাই অক্সাইড গ্যাস নির্গমণ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানানো হয়।

    Find Tutors

    View all Tutors