Subject

    Govt.Jobs

    Topic

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (অফিস সহকারী কম্পিউটার অপারেটর) - ৩০.০৯.২০২৩

    ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?

    ক)
    সিকান্দার আবু জাফর
    খ)
    নজরুল ইসলাম বাবু
    গ)
    গাজী মাজহারুল আনোয়ার
    ঘ)
    গোবিন্দ হালদার

    Explanation

    - ১৯৭০ সালে মার্চ মাসে বাংলার সাড়ে সাতকোটি বাঙালির বঞ্চনা -দুর্দশা আর স্বপ্ন -আকাঙ্ক্ষাকে ছন্দময় করে দেশাত্মবোধক 'জয় বাংলা বাংলার জয়' গানটির রচনা করেন গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ এবং এর শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ ও আব্দুল জব্বার । - এ গানটিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণসংগীত হিসেবে বিবেচনা করা হয় । - গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। - তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। - ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। - তিন মারা গেছেন ৪ সেপ্টেম্বর, ২০২২। তার জনপ্রিয় গানগুলো জেনে নিবেন, যেকোন চাকরির পরীক্ষায় আসার সম্ভবনা অনেক বেশিঃ - জয় বাংলা বাংলার জয়, - একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁয়, - একতারা তুই দেশের কথা বলরে এবার বল, - আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, - আকাশের হাতে আছে এক রাশ নীল, - ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না, - এই মন তোমাকে দিলাম, - গানেরই খাতায় স্বরলিপি লিখে, - চোখ যে মনের কথা বলে, - নীল আকাশের নিচে।

    Find Tutors

    View all Tutors