Subject

    খাদ্য অধিদপ্তর

    Topic

    খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী) - ৩১.১২.২০২১

    'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?

    ক)
    সিকান্দার আবু জাফর
    খ)
    নজরুল ইসলাম বাবু
    গ)
    গোবিন্দ হালদার
    ঘ)
    গাজী মাজহারুল আনোয়ার

    Explanation

    ১৯৭০ সালে মার্চ মাসে বাংলার সাড়ে সাতকোটি বাঙালির বঞ্চনা -দুর্দশা আর স্বপ্ন -আকাঙ্ক্ষাকে ছন্দময় করে দেশাত্মবোধক 'জয় বাংলা বাংলার জয়' গানটির রচনা করেন গাজী মাজহারুল আনোয়ার ,সুরকার আনোয়ার পারভেজ এবং এর শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ ও আব্দুল জব্বার । এ গানটিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণসংগীত হিসেবে বিবেচনা করা হয় । গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। তিন মারা গেছেন ৪ সেপ্টেম্বর, ২০২২ তার জনপ্রিয় গানগুলো জেনে নিবেন, যেকোন চাকরির পরীক্ষায় আসার সম্ভবনা অনেক বেশিঃ - জয় বাংলা বাংলার জয়, - একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁয়, - একতারা তুই দেশের কথা বলরে এবার বল, - আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, - আকাশের হাতে আছে এক রাশ নীল, - ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না, - এই মন তোমাকে দিলাম, - গানেরই খাতায় স্বরলিপি লিখে, - চোখ যে মনের কথা বলে, - নীল আকাশের নিচে।

    Find Tutors

    View all Tutors