Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    জনপ্রিয় স্থানীয় শাসন ব্যবস্থা প্রথম বারের মত ভারতে প্রবর্তিত হয় কার মাধ্যমে?

    ক)
    লর্ড ক্লাইভ
    খ)
    লর্ড রিপন
    গ)
    লর্ড মিন্টো
    ঘ)
    লর্ড বেন্টিঙ্ক

    Explanation

    - লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার শাসনকাল ১৮৮০ - ১৮৮৪ সাল। - তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং ভারতবাসীর আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে উদারনীতি অবলম্বন করেন। তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছেঃ - ১৮৮১ সালে শ্রমিক কল্যাণের জন্য ‘ফ্যাক্টরি আইন’ চালু করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এ আইনের দ্বারা শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের বিধান চালু করা হয়। - কারখানাতে শিশু শ্রমিক নিয়োগ নিষিদ্ধ করেন। - ১৮৮২ সালে তিনি উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন। - সংবাদপত্র আইন রহিত করে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। - ভারতে সবচেয়ে জনপ্রিয় স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তক। ইলবার্ট বিল পাস করেন। - Judge me by my acts and not by my words এটি তার উক্তি।

    Find Tutors

    View all Tutors