Subject

    Bank Exam

    Topic

    Uttara Bank Limited (PO)-17.09.2021

    “ছি! ছি! তুমি এত খারাপ।” এখানে ‘ছি! ছি! কী অর্থ প্রকাশ করেছে?

    ক)
    ভাবের গভীরতা
    খ)
    পৌনঃপুনিকতা
    গ)
    ভাবের ধারাবাহিকতা
    ঘ)
    অনুভূতি ভাব

    Explanation

    - বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। ভাবের গভীরতা বোঝাতে অব্যয়ের দ্বিরুক্তি বা দ্বিত্ব হয়। যেমন: ছি! ছি! তুমি এত খারাপ। - ভাবের ধারাবাহিকতা বোঝাতে পদের দ্বিরুক্তি বা দ্বিত্ব হয়। যেমন: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। - দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার- শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি ও অনুকার দ্বিরুক্তি অব্যয় পদের দ্বিরুক্তি - ১. ভাবের গভীরতা বোঝাতেঃ সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ! ২. পৌনঃপুনিকতা বোঝাতেঃ বার বার সে কামান গর্জে উঠল। ৩. অনুভূতি বা ভাব বোঝাতেঃ ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে। ৪. বিশেষণ বোঝাতেঃ পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির। ৫. ধ্বনিব্যঞ্জনাঃ ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

    Find Tutors

    View all Tutors