'চৌহদ্দি' শব্দটি নবম-দশম শ্রেণির বইতে ফারসি + আরবি ভাষার শব্দ দ্বারা গঠিত বলা হয়েছে, তবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, তা বাংলা + ফারসি ভাষার শব্দ দ্বারা গঠিত মিশ্র শব্দ। আরো কয়েকটি উল্লেখযোগ্য মিশ্র শব্দ: - হেড-মৌলভি (ইংরেজি + ফারসি), - হেড-পণ্ডিত (ইংরেজি + তৎসম), - খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম), - ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি), - রাজা-বাদশা (তৎসম + ফারসি), - হাট-বাজার (বাংলা + ফারসি) ইত্যাদি।