Subject

    NSI নিয়োগ

    Topic

    জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (NSI)-(জুনিয়র ফিল্ড অফিসার) (২৪.০৯.২০২১)

    ‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস ?

    ক)
    আখতার ইলিয়াস
    খ)
    ইলিয়াস খান
    গ)
    আখতারুজ্জামান ইলিয়াস
    ঘ)
    আকতার জামান ইলিয়াস

    Explanation

    উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) । উপন্যাসের নায়ক ওসমান দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে । সে এতটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় করাই ছিল যেন তার নিয়তি । আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) একজন কথাসাহিত্যিক। পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস। সংস্কৃতির ভাঙাসেতু আখতারুজ্জামান ইলিয়াস রচিত ২২টি প্রবন্ধের সংকলন। তার উপন্যাস - চিলেকোঠার সেপাই (১৯৮৭), খােয়াবনামা (১৯৯৬) ইত্যাদি। তার ছােটগল্প- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), খোয়ারি (১৯৮২), দুধভাতে উৎপাত (১৯৮৫), দোজখের ওম (১৯৮৯)।

    Find Tutors

    View all Tutors