Subject

    বাংলা সাহিত্য

    Topic

    কাজী নজরুল ইসলাম

    'চিত্তনামা' কার জীবনভিত্তিক কাব্য?

    ক)
    দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
    খ)
    বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে
    গ)
    হযরত মুহম্মদ (সঃ)
    ঘ)
    রবীন্দ্রনাথ ঠাকুর

    Explanation

    - কাজী নজরুল ইসলাম রচিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক গ্রন্থ ‘চিত্তনামা’ (১৯২৫)। - ১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিং-এ মৃত্যুবরণ করেন। - তাঁর মৃত্যুতে শোকার্ত কবি অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, রাজভিখারি নামে কয়েকটি কবিতা লেখেন। এ কাব্যের ‘ইন্দ্ৰপতন’ কবিতায় কবি মহানবীর সাথে চিত্তরঞ্জনকে তুলনা করেন। - 'জন্মিলে তুমি মোহাম্মদের আগে হে পুরুষবর/ কোরানে ঘোষিত তোমার মহিমা হতে পয়গাম্বর।' কবিতাটি প্রকাশিত হওয়ার সাথে সাথে মুসলিমরা কবির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। - পরবর্তীতে এটির সংশোধিত রূপ প্রকাশ পায়। কবি কাব্যটি উৎসর্গ করেন চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে। - বাসন্তী দেবীকে কাজী নজরুল ইসলাম মা বলে ডাকতেন।

    Find Tutors

    View all Tutors