Subject
Govt.Jobs
Topic
ডাক অধিদপ্তর (ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস / সমমান)- ১৭.০৫.২০২৪
চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
ক)
দ্বিতীয় চন্দ্রগুপ্তখ)
সমুদ্রগুপ্তগ)
চন্দ্রগুপ্ত মৌর্যঘ)
কোনোটিই নয়Explanation
- চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন প্রভাবশালী পণ্ডিত, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ। - তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। - চাণক্যের ছদ্মনাম ছিল কৌটিল্য। এছাড়াও, তাঁকে বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হতো। - চাণক্যের মূল ভূমিকা ছিল চন্দ্রগুপ্তকে ক্ষমতায় বসানো এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠায় সহায়তা করা। - তিনি অর্থশাস্ত্র নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যেখানে রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। - চাণক্য চন্দ্রগুপ্তের নেতৃত্বে মৌর্য সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করেন। - চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। - খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে তিনি প্রাচীন ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করার মাধ্যমে ২৯৮ খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব করেন। - এছাড়াও মৌর্য সাম্রাজ্যের তৃতীয় ও শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক এবং সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ।Related questions
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?(1101)2এর দশমিক সংখ্যা কত?IPv4 এর নিচের কোনটি Google DNS Server IP Address?https এর s দিয়ে কি বোঝায়?কোন বাক্যটি শুদ্ধ?একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট ধীরে চলে। কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে?'আকাশে তো আমি রাখি নাই মোর উড়ি বার ইতিহাস।' এ বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
