এটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য মুখ চাঁদের ন্যায় বা চাঁদের মতো মুখ। যেমন- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ ইত্যাদি। তেমনিভাবে, মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ। তবে, অনেক প্রচলিত বইয়ে 'চাঁদমুখ'কে রুপক কর্মধারয় সমাস হিসাবেও দেখানো হয়েছে।