Subject

    বাংলা ভাষা

    Topic

    সমাস

    চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-

    ক)
    চাঁদ মুখে ন্যায়
    খ)
    মুখ চাঁদের ন্যায়
    গ)
    চাঁদমুখ যার
    ঘ)
    চাঁদ রূপ মুখ

    Explanation

    'চাঁদমুখ -এর ব্যাসবাক্য হলো 'মুখ চাঁদের ন্যায়।' এটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটি ব্যাসবাক্য বা সমস্তপদে থাকে না, বরং অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায়= চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায়= সিংহপুরুষ।

    Find Tutors

    View all Tutors