Subject

    Previous Exam (কলেজ পর্যায়)

    Topic

    ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ২৮.০৮.২০১৩

    চলিত ভাষার বৈশিষ্ট্য নয়-

    ক)
    সহজবোধ্যতা
    খ)
    ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য
    গ)
    ভদ্রসমাজে ব্যবহার উপযোগিতা
    ঘ)
    সংস্কৃত শব্দের বহুল ব্যবহার

    Explanation

    - সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। - সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। - সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। - সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। - অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। - সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। - অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। - যেমন: অতঃপর তাহারা চলিয়া গেল (সাধু)। তারপর তারা চলে গেল (চলিত)। পার হইয়া (সাধু), পেরিয়ে (চলিত); বন্য (সাধু), বুনো (চলিত); অদ্য (সাধু), আজ (চলিত)।

    Find Tutors

    View all Tutors