নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান ধরে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলিত রীতি পরিবর্তনশীল। চলিত রীতিতে তদ্ভব শব্দের ব্যবহার বেশি। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্তরূপে ব্যবহৃত হয়। চলিত রীতি বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ এবং আলাপ-আলোচনার উপযোগী।