Subject

    Bank Exam

    Topic

    বাংলাদেশ ব্যাংক (অফিসার) - ০২.১২.২০২২

    চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?

    ক)
    মুনিদত্ত
    খ)
    প্রবোধচন্দ্র বাগচী
    গ)
    কীর্তিচন্দ্ৰ
    ঘ)
    হরপ্রসাদ শাস্ত্রী

    Explanation

    - বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। - তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'চর্যাচর্য্যবিনিশ্চয়', 'ডাকার্ণব', 'সরহপাদের দোহা' ও 'কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে *হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে প্রকাশিত হয়। - এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - প্রথম পদের রচয়িতা লুইপা এবং সর্বোচ্চ পদের (১৩টি) রচয়িতা কাহ্নপা। - কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন “চর্যাগীতিকোষবৃত্তি” নামে। - ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী এটি আবিষ্কার করেন।

    Find Tutors

    View all Tutors