Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

    ক)
    সানাতন হিন্দু
    খ)
    জৈন
    গ)
    সহজিয়া বৌদ্ধ
    ঘ)
    হরিজন

    Explanation

    বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন ‘চর্যাপদ’ বা চর্যাগীতিকোষ। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বা আদি গ্রন্থ / আদি নিদর্শন। - ‘চর্যাপদ’ একটি গানের সংকলন। - চর্যাপদকে বলা হয় সাধন সঙ্গীত। - চর্যাপদে বৌদ্ধ ধর্মমতের উল্লেখ রয়েছে। - চর্যাপদের রচনা শুরু হয়- পাল রাজবংশের আমলে। - হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ ' আবিষ্কার করেন । - এতে মোট পদ আছে ৫১ টি এবং পদকর্তা ২৪ জন ।

    Find Tutors

    View all Tutors