Subject

    আইসিটি(ICT)

    Topic

    বাংলাদেশ নির্বাচন কমিশন (কম্পিউটার অপারেটর) - ০৭.০৪.২০২৩

    চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে?

    ক)
    লুইপা
    খ)
    কাহ্নপ
    গ)
    কুক্কুরিপা
    ঘ)
    উপরের কেউ নয়

    Explanation

    বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন। এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা। তিনি ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪ (পাওয়া যায়নি), ৩৬, ৪০, ৪২, ৪৫তম পদ রচনা করেন। লুইপা ২টি ও কুক্কুরীপা ৩টি পদ রচনা করেন।

    Find Tutors

    View all Tutors