Subject

    বাংলা সাহিত্য

    Topic

    প্রাচীন যুগ ও চর্যাপদ

    চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?

    ক)
    কাহ্নপা
    খ)
    লুইপা
    গ)
    শবরপা
    ঘ)
    ঢেগুণপা

    Explanation

    - বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। - এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা। - তিনি ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪ (পাওয়া যায়নি), ৩৬, ৪০, ৪২, ৪৫তম পদ রচনা করেন । - ভুসুকুপা ৮টি, কুক্কুরিপা ৩টি ও লুইপা ২টি পদ রচনা করেন

    Find Tutors

    View all Tutors